ইউটিউবে (YouTube) কোন ধরনের একাউন্টে বেশি টাকা ইনকাম করা যায়?

প্রশ্ন: ইউটিউবে (YouTube) কোন ধরনের একাউন্টে বেশি টাকা ইনকাম করা যায়?

যদি শুধু মাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্য ইউটিবিং করতে চান তাহলে প্রথমেই বাংলা কনটেন্ট,হিন্দি কনটেন্ট অথাৎ এক কথায় আমাদের এশিয়ান অডিয়েন্স যেসব ভিডিও দেখে থাকে তা বানানো যাবে না।

কেননা এইসব দেশগুলোতে কোম্পানীগুলো অ্যাডের পিছে খুব বেশি টাকা খরচ করে না, যার কারণে সিপিসি,আরপিএম রেট খুবই কম , আর এই জন্যই ইনকামও কম হয়ে থাকে।

বেশি টাকা আয় করতে চাইলে, অডিয়েন্স হিসেবে আপনার সিলেক্ট করতে হবে ইউরোপ,আমেরিকার মতো দেশগুলোকে। ভিডিও বানাতে হবে ইংরেজীতে, কারণ ইংরেজী ভিডিওর অডিয়েন্স সারা বিশ্বজুড়ে রয়েছে।

শুধু এগুলো করলেই হবে না, ভিডিও বানানোর টপিক অথাৎ নিশ, নিশ সিলেকশন রিসার্স করে করতে হবে। এমন ধরণের নিশ সিলেক্ট করতে হবে, যাতে অ্যাডসেন্স এর পাশাপাশি আরো বিভিন্ন রকম উপায় টাকা আয় করা যায়, এতে করে আপনার একটি ভিডিও থেকে ২-৩ রকম উপায়ে ইনকাম করতে পারবেন।

নিশ সিলেক্ট করার সময় আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার সিলেক্ট করা নিশ টি ভবিষ্যতে থাকবে কিনা? ভবিষ্যতে এই নিশের জনপ্রিয়তা কেমন থাকবে সেটাও ভেবে চিন্তে নিতে হবে। একটা চ্যানেল আপনি বছরের পর বছর পরিশ্রম করে বড় করে তুললেন কিন্তু ভবিষ্যতে যদি সেটার ডিমান্ডই না থাকে তাহলে আপনার পরিশ্রম বৃথা ছাড়া আর কিছুই না।

ইউটিউবে অনেক জনপ্রিয় নিশ ছিলো, যা এখন হারিয়ে গেছে বা যাবার পথে। এই যেমন ধরুণ : ইউটিউবে আপনে (Toys video for kids) লিখে সার্চ করুন, লক্ষ লক্ষ ভিডিও পেয়ে যাবেন, ভিডিও গুলোতে ভিউয়ের সংখ্যা ও কম নয়, একজন সাধারণ মানুষ যখন এইসব ভিডিও দেখবে তাঁরা ভাববে এইসব ভিডিও বানিয়ে কি লাভ হয়? কিন্তু ১ বছর আগেও এই Toys video ছিলো ইউটিউবারদের জন্য খুবই জনপ্রিয় একটি নিশ। আজ আর সেই নিশ জনপ্রিয় নেই, ইউটিউব আপডেটের পর বলে দিয়েছে এই ধরণের নিশে মনিটাইজেশন দিবে না, যারা মনিটাইজেশন পাবে তাঁদের ভিডিও কিছুটা অন্য রকম হতে হবে, শুধু Toys হলে চলবে না।

প্রফিটেবল কিছু নিশের আইডিয়া:

  • টেক ভিডিও
  • গেমিং
  • প্রোডাক্ট রিভিউ
  • ভ্লগ
  • ফুড
  • ফ্যাশন
  • বিউটি
  • হেল্থ
  • ট্রাভেল
  • এনিমল
  • অ্যাফিলিয়েট
  • হাউ টু
  • ডোমেইন হোস্টিং অ্যাফিলিয়েট

এই ধরণের নিশগুলো থেকে ভালো টাকা আয় করা সম্ভব।

আপডেট-কমেন্ট থেকে কিছু প্রশ্ন:

আমার ২ টি নিশ আছে

১ মাছ ধরা

২ পশু পাখি পালন

কোনটা ভাল হবে

উত্তর:

মাছ ধরা মানে ফিশিং নিশ, সাধারণত এই নিশে সাকসেস পেতে অনেক সময় প্রয়োজন একই সাথে অনেক ভিডিও প্রয়োজন। আরেকটা কথা এই নিশে কিছু কিছু ভিডিও যেমন: ফিশিং কাটিং এই ভিডিওগুলো ইউটিউব কৃর্তপক্ষ কিছুদিন পর টেক ডাউন করে দেয় এমনকি চ্যানেলে স্ট্রাইকও আসে। পশুপাখি অথাৎ এনিমাল নিশে এত ঝামেলা নেই, তাই আপনে এনিমাল নিশে কাজ করতে পারেন, যদি বাই এনি চান্স একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আপনার ১ ভিডিও থেকেই প্রফিট উঠে আসবে।

প্রশ্ন: ভাই, কোন অ্যাপসের মাধ্যমে ইউটিউব ইনকাম দেখা যায়??

উত্তর:

যদি আপনার চ্যানেলের ইনকাম দেখতে চান তাহলে youtube creator studio এর মাধ্যমে দেখতে পারবেন। আর যদি অন্য কারো চ্যানেলের ইনকাম,ভিউ,পারফরমেন্স দেখতে চান তাহলে social blade অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন, তবে এটা সব সময় ইনকামের সঠিক রেজাল্ট দেখায় না।