নতুন সুবিধা ব্যবহার করার জন্যে ৫০ হাজার ডলার দেবে ফেসবুক। দ্যা ইনফরমেশনের সম্প্রতি প্রতিবেদনে উঠে এসেছে ২০২২ এর শেষ নাগাদ ফেসবুক কন্টেন্ট

Facebook


 নির্মাতাদের ১০০ কোটি ডলার দেওয়া হবে। চলতি বছরের এ কথাটি জানিয়েছেন ফেসবুক যোগাযোগ মাধ্যম টির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। 

দ্যা ইনফরমেশন এর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এই অর্থ কিভাবে খরচ করা হবে। প্রতিবেদনটির উল্লেখ্য তথ্য অনুযায়ী ফেসবুকের "লাইভ অডিও রুমস" ব্যবহারের জন্যে কনটেন্ট নির্মাতাদের ৫০ হাজার ডলার পর্যন্ত দেবে মেটা। 

অনুসারীদের সাথে সরাসরি কথোপকথন করা যায় "অডিও রুমস " এর মাধ্যমে, ক্লাব হাউস নামের একটি অ্যাপ ফেসবুকের আগে এই সুবিধা এনেছিলো।  ক্লাব হাউস তুমুল জনপ্রিয় হওয়ার কারণে সম্প্রতি ফেসবুকে যোগ করা হয়েছে একি সুবিধা। 

এছাড়াও ইন্সটাগ্রাম রিল (ছোট ছোট ভিডিও ক্লিপ) নির্মাতাদের ৩৫ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে বলে জানা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে। 

 ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে আরো বলা হয়েছে মডেল, সংগীত শিল্পী,  এছাড়াও অন্যান্য কন্টেন্ট নির্মাতাদের অডিও রুমস ব্যবহার করার জন্যে ১০ থেকে ৫০ হাজার ডলার দেওয়া হবে৷ 

এক্ষেত্রে নির্মাতাদের ৩০ মিনিটের ৪ থেকে ৬ টি অধিবেশন পরিচালনা করতে হবে৷ এ বছরের জুন মাসে পডকাস্ট ও অডিও রুমস এ দুটি সুবিধা চালু করা হয়। 

অডিও রুমসে সর্বোচ্চ ৫০ জন বক্তা যুক্ত করতে পারবেন হোস্ট তবে এখানে শ্রোতার পরিমাণের কোন সীমাবদ্ধতা থাকবেনা। লাইভ অডিও রুমসে শ্রোতাবা বক্তারা চাইলে সরাসরি অর্থ দিতে পারবে হোস্টকে।