Top of Form

Bottom of Form

Top of Form

Bottom of Form

সহজেই লুকিয়ে ফেলুন আপনার পিসির হার্ডডিস্ক ড্রাইভ

How much we put on our computer. How many unknown software, games, movies or any personal file or photo. Normally no computer owner would want anyone else to see his files. That's why many people choose to hide their files from others. The most popular way is the hidden file. But the biggest disadvantage of the hidden file is that anyone can view and use the file by showing it. So it is ineffective. Again many

বিসমিল্লাহীর রহমানীর রাহীম

আমাদের কম্পিউটারে আমরা কত কিছু রাখি। কত জানা অজানা সফটওয়্যার, গেমস, মুভি অথবা ব্যক্তিগত কোন ফাইল বা ফটো। স্বাভাবিক ভাবেই কোন কম্পি্উটার মালিকই চাইবেন না তার ফাইলগুলো অন্য কেউ দেখে ফেলুক। এজন্য অনেকে অনেক রাস্তা বেছে নেন অন্যের কাছ থেকে নিজের ফাইলগুলো লুকিয়ে রাখার জন্য। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় রাস্তা হলো হিডেন ফাইল। কিন্তু হিডেন ফাইল এর সবচেয়ে বড় অসুবিধা হলো এটিকে শো করে যে কেউ ফাইলটিকে দেখতে ব্যবহার করতে পারবে। তাই এটা অকার্যকর। আবার অনেকে সফটওয়্যার ব্যবহার করেন যার মাধ্যমে ফাইলগুলো পাশওয়ার্ড দিয়ে বন্ধ করে রাখা হয়। কিন্তু অনেকে এই টাইপের সফটওয়্যার ব্যবহার করতে পারেন না। আবার অনেক কম্পি্উটার এক্সপার্টরা ফাইল লক করার সফটওয়্যারও পাশওয়ার্ড ছাড়া খুলে ফেলেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো রাস্তা হলো সফটওয়্যারের সাহায্য ছাড়া্ই এই কাজটি সম্পন্ন করা। আর আমি এটিই আপানদের সাথে শেয়ার করার জন্য এই পোষ্টটি লিখতে বসেছি। আমরা যারা উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারা খুব সহজেই একটি ট্রিকস ব্যবহার করে এই কাজটি করতে পারেন।

কাজটি যেভাবে করবেনঃ

১। Start Menu > Run গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।
২। Group Policy নামে একটি Window আসবে।
৩। User configuration > Administrative Templates > Windows Components > Windows Explorer Commend দিন।
৪। ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে।
৫। ড্রাইভগুলো লুকানোর জন্য “Hide these specified drives in My Computer” ডাবল ক্লিক করুন।
৬। নতুন একটি Window আসবে সেখানে Enable নির্বাচন করুন।
৭। নিছে একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কোন একটি অথবা সবগুলো ড্রাইভ Hide করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply > ok করুন।
৮। এবার My Computer খুলে দেখুন ড্রাইভগুলো কোথায় যেন চলে গিয়েছে।
৯। একই নিয়মে ড্রাইভগুলোকে আবার সচল করতে পারেন।
এর জন্য “Prevent access to drives from My Computer” ডাবল ক্লিক করে উপরক্ত এবং নং নিয়ম অনুযায়ী কাজটি করে নিতে পারেন।
১০। পূর্বের সেটিংস ফিরে যেতে নং Option থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে