শর্টকার্ট ভাইরাস সম্পর্কে সবার জানা কারণ এটা খুবই বিরক্তিকর একটি ভাইরাস। তবে, সত্যিই বলতে এটি এতটাই বিরক্তিকর একটি ভাইরাস যা কোন কম্পিউটারে ঢুকলেই সর্বনাশ :p অর্থাৎ, পরবর্তীতে ঐ কম্পিউটারে কোন পেনড্রাইভ ঢুকালে সেই পেনড্রাইভের সব কিছু অদৃশ্য হয়ে যায়। যদি আপনার কম্পিউটার এমন সমস্যায় আক্রান্ত হয়ে যায় তাহলে এ থেকে বাঁচবেন কিভাবে? আসুন জেনে নেওয়া যাক >>
আপনার কম্পিউটারটি কি এই শর্টকার্ট ভাইরাসে আক্রান্ত? হুমম
তাহলে এখন কিছু করার নেই। তাই এখন আপনার পিসিতে নতুন করে উইন্ডোজ দিন। অতঃপর সাথে সাথে এন্টিভাইরাস সেটআপ দিয়ে ইন্টারনেট থেকে আপডেট করুন। তারপর ভাইরাস আক্রান্ত পেন ড্রাইভটি পিসিতে ইনপুট করে সরাসরি My Computer
এ যান, তারপর পেন ড্রাইভ স্ক্যান করুন। মনে রাখবেন, স্কান করার পূর্বে কোনভাবেই পেনড্রাইভ ওপেন করবেন না।
স্কান শেষে আপনার এন্টিভাইরাস ভাইরাসগুলোকে সনাক্ত করবে, তাই ভাইরাসগুলো ডিলিট করুন। তারপর পেনড্রাইভ খুলে নিয়ে আবার ইনপুট করে পুনরায় স্ক্যান দিন। তারপর আবার পেনড্রাইভ কম্পিউটার থেকে খুলে আবার ইনপুট করবেন।
যদি আপনার কম্পিউটার ভাইরাস সনাক্ত না করে তবে সেক্ষেত্রে ভয় পাবেন না। এখন explorer এর
address bar থেকে পেনড্রাইভ open করুন। তারপর Organize মেনু থেকে Folder and
Search Options এ যান। তারপর Hidden File show করে দিন এবং Hide Protected
Operating System Files এর টিক চিহ্নটি উঠিয়ে দিন। তারপর আপনার পেনড্রাইভে ফিরে যান এবং অতি সতর্কতার সাথে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো একটি একটি করে সিলেক্ট করুন।
এক্ষেত্রে মনে রাখবেন: ভুলেও একেবারে মাউসে টেনে সিলেক্ট করা থেকে বিরত থাকবেন অথবা ctrl + A ও চেপে সিলেক্ট করতে যাবেন না।
তারপর ফাইলগুলো আপনার পিসিতে কপি করুন এবং পেনড্রাইভ ফরমেট দিন। তারপর পেনড্রাইভ পিসি থেকে বের করে আবার ইনপুট করুন এবং সবশেষে আপনার ফাইলগুলো পুনরায় সেখানে মুভ করে দিন।

0 Comments